Web Analytics

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বাংলাদেশে আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সকে বিমান ভাড়া পর্যালোচনা এবং যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ দিয়েছে। বুধবার সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন বেবিচকের সদস্য, ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস, এয়ার কমডোর মোঃ মনিরুল ইসলাম।

বেবিচকের পর্যবেক্ষণে এসেছে, কিছু এয়ারলাইন্স অন্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে। সংস্থাটি এ ধরনের বৈষম্য দূর করে বাংলাদেশ রুটেও উপযুক্ত মানের উড়োজাহাজ এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বলেছে। যেসব সুবিধা অন্য আন্তর্জাতিক রুটে দেওয়া হয়, বাংলাদেশ রুটের যাত্রীদেরও একই মানের সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিছু উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ার কথাও জানিয়েছে বেবিচক। আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিল অপরিচ্ছন্ন পাওয়া যাওয়ায় প্রতিটি ফ্লাইটের আগে কেবিন পরিষ্কার এবং নিয়মিত স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে। ভ্রমণের দূরত্ব ও সেবার তুলনায় বেশি ভাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার অনুরোধ করা হয়েছে। বেবিচক নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন চালিয়ে যাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।