Web Analytics

ইরানের ভূগর্ভস্থ সুড়ঙ্গে মজুত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের জন্য পরিকল্পিত মার্কিন স্থল অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার সেন্ট্রাল কমান্ড সদর দপ্তরে জরুরি ব্রিফিংয়ে সামরিক কর্মকর্তারা অভিযানের ঝুঁকি ও সম্ভাব্য পরিণতি তুলে ধরার পর তিনি এই সিদ্ধান্ত নেন। সিএনএন জানিয়েছে, ট্রাম্প আপাতত অভিযানে অনুমোদন দেননি।

সূত্র অনুযায়ী, গোয়েন্দা মূল্যায়নে সতর্ক করা হয়েছিল যে এমন অভিযান ইরানের কঠোর প্রতিশোধ ডেকে আনতে পারে, যা যুদ্ধ দীর্ঘায়িত করে বৈশ্বিক অর্থনীতিকে অস্থিতিশীল করতে পারে। ট্রাম্প সম্ভাব্য মার্কিন সেনা হতাহতের আশঙ্কাও প্রকাশ করেন। এই খবরটি এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক চুক্তি ও হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে আলোচনায় রয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, সম্ভাব্য চুক্তিতে ইরানকে ইউরেনিয়াম ধ্বংস, পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং প্রণালি খুলে দিতে হবে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তারা প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না এবং যেকোনো চুক্তির আগে ২৪ বিলিয়ন ডলার অবমুক্ত করতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।