Web Analytics

জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল এ কার্যক্রমের উদ্বোধন করেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মাটি, পানি ও আবহাওয়ার অনুকূলতার কারণে সাতক্ষীরার আম দেশের অন্যান্য জেলার তুলনায় আগে পাকে। প্রথম ধাপে গোবিন্দভোগ, গোপালভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার পরও ফলন ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে ৫ হাজার ৩৫০টি বাগানে আম চাষ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন। তবে চাষি ও ব্যবসায়ীরা বাজার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নির্দিষ্ট বাজার না থাকায় সুলতানপুর বড় বাজারে বিক্রি করতে হয়, যেখানে সিন্ডিকেট দাম নিয়ন্ত্রণ করে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল জানিয়েছেন, বাজারে সিন্ডিকেট ভাঙতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত তদারকি চলবে এবং অপরিপক্ক আম বাজারজাত না করার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।