Web Analytics

সিএনজি ভাড়া বৃদ্ধি এবং পরে গাড়ি চলাচল বন্ধের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা সোমবার সন্ধ্যার পর জিরো পয়েন্টের প্রধান ফটকে তালা দেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাস চলাচলও আটকে দেন। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ বা বের হতে পারছে না।

শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সকাল থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্টগামী সিএনজির ভাড়া বাড়ান চালকেরা। শিক্ষার্থীরা চালকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তারা রাজি হননি বলে অভিযোগ। পরে সন্ধ্যার দিকে কোনো আলোচনা ছাড়াই চালকেরা একযোগে গাড়ি চলাচল বন্ধ করে দিলে ১ নম্বর গেটে অনেক শিক্ষার্থী আটকা পড়েন।

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁইয়া বলেন, ভাড়া বৃদ্ধি ও যানবাহন বন্ধের মাধ্যমে শিক্ষার্থীদের জিম্মি করার সিন্ডিকেট ভেঙে সিএনজি চলাচল স্বাভাবিক করতে হবে, না হলে বিকল্প পরিবহন ব্যবস্থা করতে হবে। সহকারী প্রক্টর কামরুল ইসলাম জানান, সিএনজি সংকটের কারণে বিশ্ববিদ্যালয় দুটি বাস দিয়েছে এবং প্রধান ফটকের তালা খুলতে চাকসু নেতাদের অনুরোধ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।