Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখার ঘাটতি দূর করা এবং বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরিকল্পনার অংশ হিসেবে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, নতুন কারিকুলাম, শিক্ষক উন্নয়ন নীতিমালা এবং অবকাঠামো উন্নয়ন একযোগে চলছে।

তিনি জানান, গত চার মাস ধরে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের বাস্তব অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। রাজধানীর বিদ্যালয়গুলো আধুনিকায়নের লক্ষ্যে ‘দৃষ্টিনন্দন’ প্রকল্পের আওতায় ঘাটতি চিহ্নিত করা হচ্ছে। পাশাপাশি কারিকুলামকে সহজ ও শিক্ষার্থী-কেন্দ্রিক করা এবং শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ ও তদারকি অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত শিক্ষক নীতিমালা প্রণয়ন চলছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ভিডিও লেসন, স্মার্ট ক্লাসরুম ও তাৎক্ষণিক মূল্যায়ন ব্যবস্থাসহ প্রযুক্তিনির্ভর শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানে মৌলিক পরিবর্তন আনাই সরকারের লক্ষ্য।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।