Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ২৪ টন অবৈধ সারসহ একটি ট্রাক আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার, ২৮ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে বিশেষ টহলদলটি অভিযান চালায়। স্থানটি সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

বিজিবির টহলদল সন্দেহজনক ট্রাকটি থামিয়ে তল্লাশি করে। ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর বৈধ কোনো নথি পাওয়া যায়নি বলে জানানো হয়। পরে ট্রাক থেকে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি এবং ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করা হয়। সার ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির প্রাথমিক ধারণা, বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে সারগুলো পরিবহন করা হচ্ছিল। সারগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।