Web Analytics

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে মেরিন কর্পসের একটি ঘাঁটির কাছে শুক্রবার একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছোট আকারের আগুন লাগে। মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের কাছে দুর্ঘটনাটি ঘটে এবং পাইলট জরুরি ইজেকশন করে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

মার্কিন মেরিন কর্পসের এক মুখপাত্র জানান, বিমান বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আকাশ থেকে তোলা ছবিতে খোলা মাঠে বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে ধোঁয়া উঠতে এবং দমকল ও উদ্ধারকারী দলকে তৎপর থাকতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতেও কালো ধোঁয়া ও আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের কাজ করার দৃশ্য দেখা যায়।

আহত পাইলট মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১, থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের সদস্য হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। মিরামার ঘাঁটিটি সান দিয়েগো শহর থেকে প্রায় ১০ মাইল উত্তরে এবং এটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের সদর দপ্তর। ২০২৩ সালে একই ঘাঁটির কাছাকাছি একটি এফ/এ-১৮ হর্নেট বিধ্বস্ত হয়ে পাইলট মেজর অ্যান্ড্রু মেটলারের মৃত্যু হয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।