Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার জাতীয় সংসদে জানিয়েছেন, কৃষকদের মধ্যে আপাতত সুদবিহীন ঋণ বিতরণের কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে তফসিলি ব্যাংকের মাধ্যমে কৃষকদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সুদবিহীন ঋণ দিতে না পারার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পরে তা ঋণ হিসেবে বিতরণ করে। সংগৃহীত আমানতের ওপর ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। এ কারণে প্রচলিত নিয়মে গ্রাহকদের পুরোপুরি সুদবিহীন ঋণ দেওয়া ব্যাংকগুলোর পক্ষে সম্ভব নয়।

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের জুলাই পর্যন্ত ওই এলাকায় তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৩৮ লাখ টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ হয়েছে। এর বড় অংশে মাত্র ৪ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। কৃষিপণ্য উৎপাদনকে গুরুত্ব দিয়ে ডাল, তেল, বীজ, ভুট্টা ও মসলা জাতীয় ফসল চাষের নির্দিষ্ট খাতে আরও ৪ কোটি ৩১ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।