Web Analytics

ইরানের কর্তৃপক্ষ স্টারলিংক টার্মিনালের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বিক্রির অভিযোগে ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, ওই ব্যক্তি দেশের বিভিন্ন প্রদেশে একটি নেটওয়ার্ক গড়ে তুলে স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে সীমাবদ্ধতাহীন ইন্টারনেট সংযোগ বিক্রি করছিলেন। তাকে শিরাজ শহর থেকে আটক করা হয়েছে, তবে গ্রেপ্তারের সঠিক সময় জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির শুরু থেকেই ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। এ অবস্থায় অনেক নাগরিক মার্কিন কোম্পানি স্পেসএক্সের স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে সরকারি বিধিনিষেধ এড়িয়ে ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করছেন। তবে ইরানে স্টারলিংক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে এবং এ ধরনের কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের পর দেশটিতে টানা ১৮ দিন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, যা সরকারের কঠোর নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।