Web Analytics

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এ অভিযোগ দায়ের করেন। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর বিভিন্ন ধারায় করা হয়েছে, যার মধ্যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সম্প্রীতি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ অন্তর্ভুক্ত।

অভিযোগে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি ও বিদ্বেষ সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশের একটি হত্যাকাণ্ডে ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন, যা ভারতের ভাবমূর্তি ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অভিযোগকারীর দাবি, এসব মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

রিংকু চ্যাটার্জি সিং জানিয়েছেন, আগামী ৮ জুন আদালত খুললে মমতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।