Web Analytics

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করায় দেশগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। সোমবার জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় বাংলাদেশ শ্রম খাত সংস্কার বিষয়ে নবম অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে।

২০১৯ সালে আইএলও কনভেনশন ৮১, ৮৭ ও ৯৮ প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে ২০২১ সালে পূর্ববর্তী সরকার পাঁচ বছর মেয়াদি শ্রম সংস্কার রোডম্যাপ দাখিল করেছিল। সর্বশেষ আলোচনায় ১৯টি দেশ, দুটি আঞ্চলিক গ্রুপভুক্ত ২৮টি দেশ ও মালিকপক্ষ নতুন সরকারের আইনগত ও প্রশাসনিক সংস্কারের অঙ্গীকারের প্রশংসা করে মামলাটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানায়।

বাংলাদেশের প্রতিনিধি দল স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইএলওর ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সরকার ২০২৫ সালের শ্রম আইন সংশোধন অধ্যাদেশকে আইনে রূপান্তরের জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠন করেছে এবং প্রক্রিয়াটি দ্রুত সম্পন্নের আশ্বাস দিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।