Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে চীনের প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার একসঙ্গে বৈঠকে বসবেন। শুক্রবার হোয়াইট হাউস বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। ইরান যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের মজুত এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, বৈঠকটির প্রতীকী গুরুত্ব বেশি হলেও বড় অগ্রগতির সম্ভাবনা কম।

ট্রাম্প ও শির সম্পর্কের উন্নতি হলেও ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মতপার্থক্য আছে। ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখা এবং ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের মধ্যেও পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হলেও ট্রাম্প ইউক্রেন প্রসঙ্গ এড়িয়ে যাবেন।

তিন দেশের পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়টিও আলোচনায় আসতে পারে, তবে কোনো চুক্তি বা সমঝোতা ঘোষণার প্রত্যাশা নেই বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ট্রাম্প চীনকে অন্তর্ভুক্ত করে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছেন, কিন্তু তুলনামূলক ছোট পারমাণবিক মজুতের কারণে বেইজিংয়ের আগ্রহ কম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।