Web Analytics

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিন ফসলি আবাদি জমি থেকে প্রশাসনের অনুমতি ছাড়াই মাটি কাটা ও পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে অবৈধ মাটি কাটা বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগে বলা হয়, চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর মৌজার উত্তরপাড়ায় এমআর দাখিল মাদ্রাসার পাশে সরকারি সড়কের লাগোয়া জমি থেকে প্রভাবশালী ব্যক্তিরা মাটি কেটে বিক্রি করছেন।

এতে আশপাশের আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং সরকারি সড়ক ও পার্শ্ববর্তী বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে মাটি কাটা চলতে থাকলে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং কৃষকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং তিন ফসলি জমি রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।