Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত ২১৯ জন মজলিসে শূরা সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মহানগর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, শূরা সদস্য হিসেবে তাঁদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত দেওয়া তাঁদের গঠনতান্ত্রিক দায়িত্ব। পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের দলীয় মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন দায়িত্বকে পদ-পদবির বিষয় নয়, বরং আমানত হিসেবে উল্লেখ করেন। তিনি দেশে যোগসাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ করে স্থিতিশীলতা, শান্তি ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। বিকেল ৩টায় নারী সদস্যরা এবং রাত সাড়ে ৭টায় পুরুষ সদস্যরা শপথ নেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।