Web Analytics

সোমবার দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে চাঁদপুরে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। ঝড়ের সময় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ ঘটে। এতে ঢাকা–চাঁদপুর নৌপথের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দ্রা চৌরাস্তা এলাকায় একটি গাছ ভেঙে চলন্ত সিএনজির ওপর পড়ে ৬০ বছর বয়সী মো. হেলাল নামে এক ব্যক্তি মারা যান। প্রবল দমকা হাওয়ায় লঞ্চঘাটের একাধিক লঞ্চ, পল্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়ের সময় ‘ময়ূর-২’ লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে ‘ঈগল-৭’ লঞ্চকে ধাক্কা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করলে হুড়োহুড়িতে নারী ও শিশুসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। বিআইডব্লিউটিএ জানিয়েছে, দুটি লঞ্চ ও ঘাটের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত মেরামতের কাজ চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।