Web Analytics

বিশিষ্ট লেখক, গবেষক, প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ইন্তেকাল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই অধ্যাপক রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও তার পুত্রবধূ রাজিয়া রহমান।

অধ্যাপক ফজলুল হক বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং বাংলা ভাষার সর্বস্তরে ব্যবহার নিশ্চিত করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা করেন এবং ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ ও ‘সংস্কৃতির সহজ কথা’সহ ২০টিরও বেশি গ্রন্থ রচনা করেন।

সাহিত্য ও গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। দাফন ও শ্রদ্ধা নিবেদনের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।