Web Analytics

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছেন। ফ্রান্সের সংবাদপত্র ল্য মোঁদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইতিমধ্যে ইউক্রেনের বিশেষজ্ঞ দল অবস্থান করছে। জেলেনস্কি জানান, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতে ওয়াশিংটন কিয়েভের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইরানি ড্রোনের আঘাত মোকাবিলায় ইউক্রেন এখন বিশ্বসেরা। প্যাট্রিয়ট বা থাডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ভারী ড্রোন হামলা ঠেকাতে যথেষ্ট নয়, তাই বিশেষ ধরনের আধুনিক প্রতিরোধক সরবরাহের বিষয়ে আলোচনা চলছে। এর বিনিময়ে ইউক্রেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা মিসাইল চেয়েছে, যা কিয়েভে ঘাটতি রয়েছে।

জেলেনস্কি আরও জানান, অর্থের অভাবে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প অর্ধেক সক্ষমতায় চলছে। তিনি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা ইউক্রেনকে আরও শক্তিশালী করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।