Web Analytics

নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও ভূকম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমের মাঙ্গান থেকে ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র বলেছে, উৎপত্তিস্থল ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

কম্পনের সময় উঁচু ভবন, বাড়িঘর, বিদ্যুতের খুঁটি ও ওপরের তার কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা সতর্কতামূলকভাবে রাস্তায় বেরিয়ে আসেন। দুয়ার্সের কুয়াশাচ্ছন্ন কয়েকটি প্রত্যন্ত এলাকায় কম্পনে মানুষের ঘুম ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি এবং কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।