Web Analytics

সরকার তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ থেকে ই-সিগারেট ও বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বাদ দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ তামাকবিরোধী সংগঠনগুলো। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, এই পরিবর্তন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তরুণদের নিকোটিন আসক্তি বাড়াতে পারে।

সংগঠনগুলো জানায়, ই-সিগারেটের মতো নতুন তামাকজাত পণ্য মারাত্মক ক্ষতিকর এবং বিক্রয়স্থলে তামাক প্রদর্শন শিশু-কিশোরদের তামাক ব্যবহারে প্রলুব্ধ করে। তারা মনে করে, এই ধারা বাদ দিলে তামাক নিয়ন্ত্রণে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে এবং কোম্পানিগুলোর আগ্রাসী বিপণন সহজ হবে। এটি তামাক নিয়ন্ত্রণ শক্তিশালী করার নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গেও সাংঘর্ষিক।

সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান সরকার ও সংসদকে ধারা দুটি পুনরায় যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, জনস্বাস্থ্য ও তরুণদের সুরক্ষা সংকীর্ণ মুনাফার ঊর্ধ্বে রাখতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।