Web Analytics

ভারত থেকে আমদানি করা ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচের প্রথম চালানের ১৮টি কোচ শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০২৪ সালে সম্পাদিত চুক্তির আওতায় কোচগুলো আনা হচ্ছে। প্রথম চালানের কোচগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৮২টি কোচ পর্যায়ক্রমে দেশে আনার কথা রয়েছে।

গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। পরে সেগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে। শুক্রবার সেখান থেকে রওনা দিয়ে ভারতের গেদে সীমান্তে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর দর্শনা রেলপথে বাংলাদেশে প্রবেশ করে কোচগুলো। এরপর বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা সেগুলো বুঝে নেন।

লাল-সবুজ রঙে সাজানো প্রথম চালানে এসি চেয়ার, এসি বার্থ, লাগেজ ভ্যান ও ১১টি শোভন চেয়ার কোচ রয়েছে। রাইটস লিমিটেডের প্রধান নির্বাহী শুভজিত ঘোষসহ তিন সদস্যের প্রতিনিধিদল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন। কাস্টমস কার্যক্রম শেষ হলে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।