Web Analytics

কিউ-ক্যাশ নেটওয়ার্কের সেবা স্বাভাবিক হওয়ায় ৩০টি ব্যাংকের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআরভিত্তিক লেনদেন আবার চালু হয়েছে। বুধবার কয়েকটি ব্যাংক খুদে বার্তায় গ্রাহকদের কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা সচল হওয়ার তথ্য জানায়। ব্যাংক এশিয়া জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি চালু হয়েছে।

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট সেবা বিঘ্নিত হয়। এতে গ্রাহকেরা এটিএম থেকে টাকা তোলা, কার্ডে কেনাকাটা এবং বিভিন্ন ডিজিটাল লেনদেনে ভোগান্তিতে পড়েন। ব্যাংকগুলো বলেছিল, নির্দিষ্ট কিছু সেবা ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকতে পারে।

পরিস্থিতি স্বাভাবিক করতে মঙ্গলবার রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে বাংলাদেশ ব্যাংক এবং দ্রুত সেবা চালুর নির্দেশ দেয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সব ডিজিটাল লেনদেন বন্ধ হয়নি; সরাসরি এনপিএসবিতে যুক্ত ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, বিএসিপিএস, বিইএফটিএন ও আরটিজিএস স্বাভাবিক ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।