Web Analytics

ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করলে পাকিস্তান ও তুরস্ককে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরবকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি ইরাকি টেলিভিশন অনুষ্ঠান অ্যানাদার রিডিংকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

আল-বুখাইতি বলেন, তুরস্ক ও পাকিস্তান সংঘাতে সামরিকভাবে যুক্ত হলে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। তবে তাঁর দাবি, এই হুঁশিয়ারি দুই দেশের জনগণের বিরুদ্ধে নয়, বরং তাদের সরকারের বিরুদ্ধে। সৌদি আরবের ওপর হুথিদের অব্যাহত হামলার কারণে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বিষয়টি আবার আলোচনায় এসেছে।

চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা গুরুতর হুমকিতে পড়লে জোটের অংশ হিসেবে তুরস্ক সামরিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত এবং পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও সামরিক মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরীও সৌদি নিরাপত্তায় পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।