Web Analytics

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। সকাল সাতটার দিকে বাড়ির উঠানে বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যান দিয়ে ধান উড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হলিধানী ইউনিয়নের সাগান্না গ্রামের তেহের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬৫) ও তার স্ত্রী মোমেনা খাতুন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর খাঁ ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন, এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।