Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি বিএনপির মূল লক্ষ্য। শনিবার দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির রাজনীতি শুধু কাঁচা কৃষিপণ্য উৎপাদনে সীমাবদ্ধ নয়, বরং কৃষিপণ্যভিত্তিক শিল্প গড়ে তুলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। তিনি জানান, দিনাজপুরে আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, সংরক্ষণাগার ও রপ্তানিমুখী শিল্প কারখানা স্থাপন করা হবে।

তারেক রহমান দিনাজপুরের উর্বর মাটি ও পরিশ্রমী মানুষের প্রশংসা করে বলেন, এখানকার কাটারি ভোগ চাল ও লিচু বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিশক্তির প্রতীক হতে পারে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার কৃষিকে অবহেলা করেছে এবং কৃষক ন্যায্য মূল্য পায়নি। বিএনপি ক্ষমতায় এলে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি তিস্তা মহাপরিকল্পনার আওতায় পানির সুষম বণ্টন ও পরিবেশ রক্ষার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও উল্লেখ করেন। আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ও কৃষিবান্ধব বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।