Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আসামি করা হচ্ছে। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, তদন্ত সংস্থা দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদনটি দাখিল করেছে এবং সেটি এখন পর্যালোচনায় রয়েছে। যাচাই-বাছাই শেষে এটি ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। এর আগে জুলাই আন্দোলন-সংক্রান্ত শেখ হাসিনার মামলায় মাকসুদ কামালের সঙ্গে হাসিনার একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।