Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, নতুন চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীর হাতে পারিবারিক সম্পদের নিয়ন্ত্রণ বাড়াবে। পরিবারের নারী প্রধানের নামে এই কার্ড প্রদান করা হবে, যাতে সহায়তা সরাসরি খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হয়। তিনি বলেন, এর ফলে নারী প্রধানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, যা পরিবার ও সমাজে নারীর ক্ষমতায়নকে আরও সুদৃঢ় করবে।

বিএনপি দলীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, গত ১০ মার্চ ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এর মাধ্যমে ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে এবং চলতি অর্থবছরে আরও ৩০ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, যা নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।