Web Analytics

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর সাবেক প্রধান এএস দুলাত বলেছেন, ভারত ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়ছে। ব্রিটিশ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। দুলাতের মতে, পাকিস্তানকে দুর্বল করার ভারতের দীর্ঘদিনের কৌশল সফল হয়নি, বরং দেশটি এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও প্রভাবশালী হয়ে উঠছে।

তিনি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে বৈশ্বিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সক্রিয় ভূমিকা দেশটির কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে বলেও তিনি উল্লেখ করেন।

কাশ্মীর ইস্যুতে দুলাত বলেন, স্থানীয় জনগণের হতাশা ও বঞ্চনার অনুভূতিই অস্থিরতার মূল কারণ। তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে ভারত-পাকিস্তান কূটনৈতিক যোগাযোগ প্রায় স্থবির হয়ে পড়েছে। ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে ৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যার পর পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতায় আরও দৃশ্যমান ভূমিকা নিতে শুরু করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।