Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার কারণে আসন্ন বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, কয়েক মাসের ব্যবধানে দুটি যুদ্ধের মুখোমুখি হয়েছে দেশটি এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলার মতো পরিস্থিতি নেই বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপে অংশ না নেওয়ার।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এর পর ইরান পাল্টা হামলা চালায়, যার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। এই অস্থিতিশীল পরিস্থিতিকে আন্তর্জাতিক ক্রীড়া অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে উল্লেখ করেন ক্রীড়ামন্ত্রী।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছিলেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে, যেখানে ইরানের খেলার কথা ছিল নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বিপক্ষে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।