Web Analytics

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি রূপরেখা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আলোচনায় ফেরার পথে প্রধান বাধা হলো আস্থার সংকট। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির ওপর অবরোধ ও চাপ এবং ওমানসাগরে সামরিক উপস্থিতিও আলোচনার অন্যতম প্রধান বাধা।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে অবরোধসহ বিভিন্ন চাপ বজায় রাখছে। এই বৈপরীত্য ইরানের জনগণ ও কর্মকর্তাদের মধ্যে ওয়াশিংটনের প্রতি অবিশ্বাস বাড়িয়ে তুলেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, মার্কিন দাবির মুখে ইসলামাবাদে আলোচনা থমকে আছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইরান আলোচনায় ফিরবে না বা হরমুজ প্রণালি পুনরায় খুলবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।