Web Analytics

ঠাকুরগাঁও জেলার সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ঐতিহ্যবাহী সূর্যপুরী আমকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। সোমবার পরিবেশকর্মী অ্যাডভোকেট মো. জাহিদ ইকবাল, সমাজকর্মী মো. মামুন উর রশিদ, অ্যাডভোকেট জিতেন চন্দ্র পাল ও অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী জেলার বাসিন্দাদের পক্ষ থেকে আবেদনটি জমা দেন। এতে উল্লেখ করা হয়, বালিয়াডাঙ্গী উপজেলায় ব্যাপকভাবে চাষ হওয়া সূর্যপুরী আমের স্বাদ, গন্ধ ও পাতলা আঁটি একে ঠাকুরগাঁওয়ের কৃষি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে।

আবেদনে বলা হয়, বালিয়াডাঙ্গীর হরিণমারী সীমান্তবর্তী মন্ডুমালা গ্রামে প্রায় ২০০ বছর পুরোনো একটি সূর্যপুরী আমগাছ রয়েছে, যা এশিয়ার বৃহত্তম আমগাছ হিসেবে পরিচিত এবং পর্যটকদের আকর্ষণ করে। আবেদনকারীরা জানান, ঠাকুরগাঁওয়ের মাটি, আবহাওয়া ও কৃষকদের চাষাবাদ পদ্ধতির কারণে সূর্যপুরী আমের স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি হয়েছে।

তাদের মতে, জিআই স্বীকৃতি পেলে স্থানীয় আমচাষীরা ন্যায্য মূল্য পাবেন, আমটির স্বকীয়তা সংরক্ষিত হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঠাকুরগাঁওয়ের সুনাম বৃদ্ধি পাবে, পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।