ইরান সৌদি আরব ও ওমানকে জানিয়েছে যে তারা সংযুক্ত আরব আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণ’ করার পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরান এই পরিকল্পনা করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি আবুধাবি ও তার উপসাগরীয় প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টির একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়া রিয়াদ ও আবুধাবির মধ্যে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দেয়। সৌদি আরব ইরানের ভাষায় অসন্তুষ্ট হলেও দুই দেশ সংলাপ বজায় রেখেছে। ইরানের সতর্কবার্তা থেকে বোঝা যায়, তেহরান উপসাগরীয় রাজতন্ত্রগুলোর মধ্যে ফাটল সম্পর্কে সচেতন এবং যুক্তরাষ্ট্রের মিত্র এসব দেশকে আরও দূরে ঠেলে দিতে কৌশলগত সুবিধা দেখছে।
যুদ্ধের ফলে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের অংশীদারিত্ব আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে দুবাইয়ের পর্যটন ও অর্থনৈতিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও আমিরাত ইরানের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার উপসাগরীয় দেশ হিসেবে অবস্থান নিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।