Web Analytics

মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস। নিরাপত্তা সতর্কবার্তায় সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। ভ্রমণকারীদের বিমানবন্দর ও বিমান সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণ এবং আগাম বিকল্প ভ্রমণ পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাতের ঘটনাও রয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং ভ্রমণব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটেছে।

দূতাবাস বলেছে, চলমান শত্রুতা দ্রুত নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান ও ইরানের সমর্থক গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানে হামলা চালাতে পারে। সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও থাকতে পারে। সতর্কবার্তায় কোনো নির্দিষ্ট নতুন ঘটনার স্থান, তারিখ বা সময়সীমা উল্লেখ করা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।