Web Analytics

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আবদুলরহিম মৌসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বলে দেশটির আধা সরকারি তাসনিম নিউজ নিশ্চিত করেছে। স্থানীয় সময় রোববার সকালে এ হামলা ঘটে। এর আগে শনিবার সকালে ইরানের প্রতিরক্ষা বিভাগের আরও দুই শীর্ষ কর্মকর্তা নিহত হন।

ইরানি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, মৌসাভি ও আরও কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার একটি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের সময় নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি। হামলায় একাধিক প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস হয়।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার প্রাসাদে হামলায় নিহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। ওই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হন। রাশিয়া ও উত্তর কোরিয়া এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও অবৈধ আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।