Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত গুগলের বিরুদ্ধে ৪.১ বিলিয়ন ইউরোর অ্যান্টিট্রাস্ট জরিমানা বহাল রেখেছে। বৃহস্পতিবার ঘোষিত এই রায়ে আদালত গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের আপিল খারিজ করে জানায়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করে গুগল সার্চকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘদিনের এই আইনি লড়াইয়ে এটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির জন্য বড় ধাক্কা।

মামলাটি শুরু হয় ২০১৮ সালে, যখন ইউরোপীয় কমিশন অভিযোগ করে যে গুগল অ্যান্ড্রয়েডচালিত ফোনে গুগল সার্চ ও ক্রোম ব্রাউজার প্রি-ইনস্টল করার শর্ত আরোপ করে প্রতিযোগিতাবিরোধী আচরণ করেছে। প্রথমে কমিশন ৪.৩৪ বিলিয়ন ইউরো জরিমানা করে, যা পরে নিম্ন আদালত কমিয়ে ৪.১২৫ বিলিয়ন ইউরো নির্ধারণ করে।

সর্বশেষ রায়ে আদালত জানায়, নিম্ন আদালত আইনের কোনো ভুল ব্যাখ্যা করেনি। আদালতের মতে, গুগলের প্রি-ইনস্টলেশন ও অ্যান্টি-ফ্র্যাগমেন্টেশন চুক্তি প্রতিযোগিতা সীমিত করেছে এবং নতুন প্রতিষ্ঠানের বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করেছে। ব্যবহারকারীদের পছন্দ বা সেবার মানের কারণে বাজারে অবস্থান তৈরি হয়েছে—গুগলের এই যুক্তিও আদালত প্রত্যাখ্যান করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।