Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ও নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে নাগরিক উন্নয়ন ফোরাম আয়োজিত ২৬ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্নকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও কাউন্সিলর প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

সেলিম উদ্দিন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার এবং বিশ্বের অধিকাংশ দেশেই নাগরিকদের জন্য ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশেও এমন ব্যবস্থা থাকলেও সরকারি হাসপাতালগুলোর যন্ত্রপাতি প্রায়ই অকেজো থাকে এবং সরকারি ওষুধ বাইরে চলে যায়। এসবের মূল কারণ হিসেবে তিনি স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতি ও লুটপাটকে দায়ী করেন।

তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশে সুশাসন ফিরিয়ে এনে দুর্নীতিমুক্ত সমাজ গঠন ছাড়া বিকল্প নেই এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।