Web Analytics

সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে লেখা একটি চিঠি হস্তান্তর করেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে আলোচনা তুঙ্গে থাকার মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দুই পক্ষ বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিধারায় সন্তোষ প্রকাশ করে অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। হুমায়ুন কবির বলেন, বিএনপি-নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে, যা বিভিন্ন খাতে সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে। তিনি অদূর ভবিষ্যতে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের কথাও উল্লেখ করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম বলে উল্লেখ করেন এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহ, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা সম্প্রসারণের আগ্রহের কথা বলেন। এছাড়া সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন। হুমায়ুন কবির তাঁকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।