চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের দুইটি ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য দুটি পানির ফিল্টার উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে কলেজ ছাত্রাবাসে আনুষ্ঠানিকভাবে ফিল্টার দুটি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। কলেজ শাখার পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দুইটি ছাত্রাবাসে সুপেয় পানির সংকট ছিল, ফলে অনেককে দূর থেকে পানি সংগ্রহ করতে হতো। তাদের মতে, ছাত্রশিবিরের এই উদ্যোগে সেই সংকট কিছুটা লাঘব হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সেক্রেটারি আব্দুর রহমান, অফিস সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।