Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলায় প্রতিষ্ঠিত আন্তঃদেশীয় অপরাধী চক্র ‘ট্রেন দে আরাগুয়া’র প্রধানকে লক্ষ্য করে প্রাণঘাতী অভিযান চালিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, অভিযানে গ্যাংটির নেতা হেক্টর রুস্তেনফোর্ড গেরেরো ফ্লোরেস, যিনি ‘নিনো গুয়েরেরো’ নামে পরিচিত, নিহত হয়েছেন। তিনি বলেন, ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই ‘দ্রুত ও প্রাণঘাতী’ অভিযান পরিচালিত হয়েছে, তবে হামলার স্থান প্রকাশ করা হয়নি।

ট্রাম্পের উল্লেখিত ভেনেজুয়েলার কর্তৃপক্ষ বলতে সম্ভবত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন প্রশাসনকে বোঝানো হয়েছে, যিনি জানুয়ারিতে নিকোলাস মাদুরো অপসারিত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন। ট্রাম্পের পোস্টের সঙ্গে প্রকাশিত ১০ সেকেন্ডের ভিডিওতে গাছপালায় ঘেরা একটি ভবনে বিস্ফোরণ ও ধোঁয়া দেখা যায়, যদিও কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।

যুক্তরাষ্ট্র ‘ট্রেন দে আরাগুয়া’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং জানিয়েছে, এটি কলম্বিয়া, পেরু ও চিলিতেও সক্রিয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।