Web Analytics

বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং—এই চারটি খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। সোমবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি এ আগ্রহ জানান। বৈঠক শেষে মন্ত্রী বলেন, কাতার এখন অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ জনশক্তি নিয়োগে গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে বাংলাদেশে কাতারের ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বর্তমানে একটি মাত্র ভিসা সেন্টার থাকায় নতুন কেন্দ্র স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। কাতার এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের আসন্ন বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে আলোচনায় আসবে বলে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, কাতার ইমাম ও মুয়াজ্জিনসহ ধর্মীয় পেশায়ও বাংলাদেশিদের নিয়োগে আগ্রহ দেখিয়েছে। দুই দেশের শ্রমবাজার সম্প্রসারণ ও সম্পর্ক জোরদারে বৈঠকটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।