Web Analytics

পারস্য উপসাগরীয় অঞ্চলে নিখোঁজ বলিভিয়ান পতাকাবাহী দুটি জাহাজের সন্ধানে নিজেদের সামুদ্রিক নিয়ন্ত্রণ, অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে ইরাক। ‘ব্রিজ ১’ ও ‘ব্রিজ ২’ নামের এই জাহাজ দুটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ইরাকি কর্তৃপক্ষ অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)।

ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টস জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন বন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ ও জাহাজগুলোর মালিকপক্ষ ইরাকের সঙ্গে যোগাযোগ করেছে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, জাহাজ দুটি ইরাকের সমুদ্রসীমায় প্রবেশ করেনি এবং তাদের নাবিকদের কাছ থেকে কোনো বিপৎসংকেতও পাওয়া যায়নি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জাহাজগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই।

ইরাক জানিয়েছে, আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে স্যাটেলাইটের মাধ্যমে জাহাজগুলোর অবস্থান শনাক্তের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।