Web Analytics

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার, ৩০ জুলাই দুপুরে তাকে আদালতে হাজির করার পর ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার রাজধানীর গুলশান থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে। এর আগে শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি বলেছিলেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুলিশ তাকে আসামি করে। কয়েক মাস পর তিনি জামিনে মুক্তি পান, তবে ওই মামলা এখনো চলমান এবং তাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।