নতুন মন্ত্রীপরিষদ সদস্যদের জন্য ৪৫টি গাড়ি প্রস্তুত করে সচিবালয়ে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ের ১ নম্বর ভবনের সামনে সারিবদ্ধভাবে এসব গাড়ি রাখা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
সেই নির্দেশনার আলোকে প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য ৪৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ভিভিআইপি প্রটোকল অনুযায়ী সবসময় কয়েকটি অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখা হয়, যাতে কোনো গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে বিকল্প গাড়ি পাঠানো যায়। এই ব্যবস্থা নেওয়া হয়েছে মন্ত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে।
মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রস্তুতি নতুন মন্ত্রীপরিষদ গঠনের পর প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখার অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।