Web Analytics

আগামী গ্রীষ্মের আগেই ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য সামনে রেখে মন্ত্রিসভা ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অধ্যাদেশটির লক্ষ্য বিদ্যুৎ খাতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, ভর্তুকির চাপ হ্রাস করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা। সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বসানোর এ কর্মসূচির জন্য সরকার ইতিমধ্যে আকর্ষণীয় প্রণোদনা ঘোষণা করেছে।

সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও সরকারি কোম্পানির ছাদে বিনিয়োগকারীর পূর্ণ অর্থায়নে ওপেক্স মডেলে প্রকল্প স্থাপনের নির্দেশনা রয়েছে। পর্যাপ্ত নিজস্ব তহবিল বা আয় থাকা প্রতিষ্ঠানগুলো ক্যাপেক্স মডেলও বেছে নিতে পারবে। ১৫ বছরের বিদ্যুৎমূল্য, ছাদভাড়া, রক্ষণাবেক্ষণ এবং দুই মডেলের সেবাব্যবস্থা নিয়ে স্পষ্ট আইনি কাঠামোর অভাব দূর করতেই নতুন অধ্যাদেশের উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।