Web Analytics

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ৯ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভেন্যু চূড়ান্ত করেছে। সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও খেলবে।

টেস্টের আগে বাংলাদেশ ৪ ও ৫ অক্টোবর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ৯ থেকে ১৩ অক্টোবর চলবে একমাত্র টেস্ট। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর আবু ধাবিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে। ১৯ অক্টোবর একই ভেন্যুতে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচ হবে ২১ অক্টোবর শারজাহতে। ২৩ অক্টোবর শারজাহতেই অনুষ্ঠিত হবে ফাইনাল। সফর শেষে ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।