Web Analytics

জাতীয় মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরের পর সোমবার বেলা সাড়ে ১১টা থেকে কর্মবিরতিতে যাওয়া ফতুল্লার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার প্রায় ৯ হাজার শ্রমিক মঙ্গলবার সকাল থেকে কাজে ফিরেছেন। সোমবার তাঁরা সারা দিন কাজে যোগ দেননি। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সাত প্লাটুন বিজিবির পাশাপাশি জেলা পুলিশের ৫৭৫ সদস্য, এসআরবির চারটি দল, শিল্প পুলিশ ও আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ সড়কে টহল দেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোন-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ৪৮০ শিল্প পুলিশ সদস্য মাঠে মোতায়েন ছিলেন এবং জরুরি পরিস্থিতির জন্য আরও ৬০ জন রিজার্ভে রাখা হয়েছিল। জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, সাইনবোর্ড থেকে বিসিক, সিদ্ধিরগঞ্জ ইপিজেড, সোনারগাঁ, তারাবো হয়ে ভুলতা-গাউছিয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো শ্রমিক অসন্তোষ দেখা দিলে আলোচনা করে সমাধানের চেষ্টা করবে প্রশাসন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।