Web Analytics

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং আমদানির উৎস সম্প্রসারণে পাকিস্তানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ ট্রেডিং করপোরেশন বা টিসিবি এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের মধ্যে এ এমওইউ স্বাক্ষরের কথা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশের পক্ষে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সই করবেন। সমঝোতার তালিকায় চাল, ডাল, আটা, গম, আলু, চিনি, তেল, পেঁয়াজ, ছোলা, সার, চা, আম ও আনারসসহ কৃষিভিত্তিক পণ্য থাকবে। কর্মকর্তারা বলেছেন, আমদানিতে তেল, ডাল, চিনি ও খেজুরে এবং রপ্তানিতে আম, আনারস ও চায়ে গুরুত্ব দেওয়া হবে।

টিসিবি চেয়ারম্যান বলেছেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে পাওয়া গেলে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে। এমওইউর পর পাকিস্তান মূল্য প্রস্তাব দেবে এবং দরকষাকষি ও মূল্য যাচাইয়ের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ১ ও ২ ডিসেম্বর ইসলামাবাদে যৌথ কর্মদলের বৈঠকে শুল্ক ও শুল্কবহির্ভূত বাধা, বাজারে প্রবেশাধিকার, মান নিয়ন্ত্রণ এবং কাস্টমস প্রক্রিয়া নিয়ে আলোচনা করবে বাংলাদেশ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।