Web Analytics

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামে নিখোঁজের এক দিন পর নয় বছরের শিশু সানজিদার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সানজিদা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও এলাকাবাসী রাতভর খোঁজাখুঁজি চালিয়েও কোনো সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয়রা পাটখেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।