Web Analytics

বান্দরবানে টানা ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস ও ভূমিধসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় যুব রেড ক্রিসেন্ট সচেতনতামূলক মাইকিং শুরু করেছে। ইউনিট অফিসার মোহাম্মদ আসাদুল হায়দার চৌধুরীর নির্দেশনায় স্বেচ্ছাসেবকরা পাহাড়ের পাদদেশ ও নদীর তীরে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানাচ্ছেন।

প্রচারণার অংশ হিসেবে স্বেচ্ছাসেবকরা পৌর এলাকার গোদার পাড়, বরিশাল পাড়া ও উজানি পাড়াসহ অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ভূমিধসের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেন। তারা সবাইকে জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে ও প্রয়োজনে দ্রুত নিকটস্থ সরকারি আশ্রয়কেন্দ্রে যেতে অনুরোধ জানান।

যুব রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিট জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সচেতনতামূলক কার্যক্রম ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে এবং সবাইকে আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।