Web Analytics

৭ মে অনুষ্ঠিত যুক্তরাজ্যের স্থানীয় পরিষদ নির্বাচনে ইসলামপন্থি ও ফিলিস্তিন এজেন্ডার সঙ্গে যুক্ত ৫৭৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে ইংল্যান্ডে শতাধিক স্বতন্ত্র মুসলিম প্রার্থী আসন নিশ্চিত করেছেন। হেনরি জ্যাকসন সোসাইটির (এইচজেএস) বিশ্লেষণ অনুযায়ী, মোট ৫ হাজার ৬৬ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এইচজেএসের প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডে নির্বাচিত প্রতি ১০ জন প্রার্থীর মধ্যে ১ জনেরও বেশি মুসলিম এজেন্ডা নিয়ে প্রচার চালিয়েছেন। যদিও সবাই মুসলিম ছিলেন না, তাদের রাজনৈতিক কর্মসূচি ইসলামের সঙ্গে সুস্পষ্টভাবে যুক্ত ছিল। বিজয়ীদের মধ্যে ১৩২ জন স্বতন্ত্র, ৩৫০ জন গ্রিন পার্টির, ৮৪ জন লেবার পার্টির এবং ছয়জন লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী রয়েছেন। নিউক্যাসলের মোহাম্মদ সুলেমান ও ল্যাম্বেথের সাইকা আলী গ্রিন পার্টির হয়ে নির্বাচিত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ৬.৫ শতাংশ মুসলিম, যা ২০০১ সালের ২.৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।