Web Analytics

চাঁদপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান ঘোষণা করেছেন, তার প্রিয় রাজনৈতিক দল বিএনপি তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী এবং সেই আদর্শ নিয়েই ভবিষ্যতে রাজনীতি চালিয়ে যেতে চান।

হান্নান অভিযোগ করেন, অতীতে একটি কুচক্রী মহল তার দলীয় মনোনয়ন বাতিলে ভূমিকা রেখেছিল এবং এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে তিনি জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি আরও বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে নির্বাচন করেছেন। পরাজিত পক্ষের সহিংসতা ও অপপ্রচার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

প্রসঙ্গত, এম এ হান্নান উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিশৃঙ্খলার অভিযোগে বহিষ্কৃত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।